দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চয়ের সুযোগ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্বকে ঝুঁকিতে ফেলে ইরান শক্তি সঞ্চয় করছিল এবং ওয়াশিংটন তা থামাতে পদক্ষেপ নিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার’ প্রচেষ্টা ঠেকাতে ব্যবস্থা নিয়েছে।
ট্রাম্প দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আড়ালে ইরানের ‘পারমাণবিক বোমা তৈরির উন্মত্ত দৌড়’ থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, ইরান যদি এতে সফল হতো, তাহলে ‘সেই দুষ্ট শাসনব্যবস্থা চিরকাল সন্ত্রাস ও মৃত্যু ছড়িয়ে দেওয়ার সুযোগ পেত’।
সূত্র: আল-জাজিরা
/অ